dihanandsrabon.com, আমাদের ইউটিউব ভিডিও এবং কনসালটেশন সেবা ব্যবহার করলে নিচের শর্তগুলো প্রযোজ্য হবে।
তথ্য শিক্ষামূলক
এই সাইট আর আমাদের ভিডিওর সব তথ্য শিক্ষামূলক ও সাধারণ ধারণা দেওয়ার জন্য। এগুলো কোনো নির্দিষ্ট বিনিয়োগ, আইনি বা কর-সংক্রান্ত পরামর্শ নয়। তথ্য সঠিক রাখার চেষ্টা করি, তবে সময়ের সাথে নিয়ম, হার আর দাম বদলাতে পারে।
কনসালটেশন
- কনসালটেশন পরিকল্পনাভিত্তিক পরামর্শ। নির্দিষ্ট কোনো শেয়ার, ফান্ড বা আর্থিক পণ্য কেনা-বেচার সুপারিশ আমরা করি না।
- কোনো মুনাফা বা ফলাফলের নিশ্চয়তা দেওয়া হয় না। পরামর্শ মেনে চলা বা না চলার সিদ্ধান্ত এবং তার দায় আপনার।
- সেশনের ফি কনসালটেশন পাতায় লেখা আছে। বুকিংয়ের সময় পুরো ফি পরিশোধ করতে হয়; পেমেন্ট মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ফোন করে সময় চূড়ান্ত করা হয়।
- সেশনের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত বিনা খরচে সময় বদলানো যায়।
- আপনার দেওয়া তথ্য গোপন রাখা হয়; বিস্তারিত দেখুন প্রাইভেসি পলিসিতে।
টাকার রোডম্যাপ ও প্রবাসী রোডম্যাপ
- টাকার রোডম্যাপ আর প্রবাসী রোডম্যাপ অনলাইন সেবা: আপনার দেওয়া উত্তর থেকে নিয়ম মেনে হিসাব করে একটি আর্থিক পরিকল্পনা তৈরি হয়। এটা সাধারণ দিকনির্দেশনা, পেশাদার আর্থিক, আইনি বা কর পরামর্শের বিকল্প নয়।
- পেমেন্ট নিশ্চিত হওয়ার পর আপনার ব্যক্তিগত লিংক এক বছর পর্যন্ত কাজ করবে। লিংকটি শুধু আপনার ব্যবহারের জন্য; কারো সাথে শেয়ার করবেন না।
- হিসাবের মান নির্ভর করে আপনার দেওয়া সংখ্যা আর অনুমানের (মূল্যস্ফীতি, মুনাফার হার, বিনিময় হার) ওপর। ভুল বা অসম্পূর্ণ তথ্যে ফলও ভুল হতে পারে।
- প্রবাসী রোডম্যাপে প্রণোদনা, বন্ড, পেনশন ও করের নিয়ম রিপোর্টে লেখা তারিখ পর্যন্ত সরকারি ও ব্যাংকের উৎস থেকে নেওয়া। নিয়ম বদলাতে পারে; বিনিয়োগ, জমি বা কাগজপত্রের সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মিলিয়ে নিন।
উপহার কোড ও অফিস প্যাকেজ
- উপহার কোড পেমেন্ট নিশ্চিত হওয়ার পর তৈরি হয় এবং তৈরির দিন থেকে এক বছর ব্যবহার করা যায়। প্রতিটি কোড একবার, একজনই ব্যবহার করতে পারবেন।
- কোড দিয়ে রোডম্যাপ নিলে লিংক আর রিপোর্ট যায় শুধু যিনি কোড ব্যবহার করেছেন তাঁর কাছে; কোডের ক্রেতা তা দেখতে পান না।
- একটি অর্ডারে ১০টি বা বেশি কোডে ১৫% আর ৫০টি বা বেশি কোডে ২৫% ছাড় চেকআউটে নিজে থেকে যোগ হয়। একটি অর্ডারে সর্বোচ্চ ৫০০টি কোড।
অর্ডার, পেমেন্ট ও টাকা ফেরত
- পেমেন্ট নেওয়া হয় বিকাশ বা নগদে সেন্ড মানি করে। অর্ডারের সময় যে নম্বর থেকে পাঠিয়েছেন আর ট্রানজেকশন আইডি দিতে হয়; আমরা মিলিয়ে দেখে অর্ডার নিশ্চিত করি। ট্রানজেকশন আইডি না মিললে বা পেমেন্ট না পেলে অর্ডার বাতিল হয়।
- কনসালটেশন: সেশনের অন্তত ২৪ ঘণ্টা আগে বাতিল করলে পুরো টাকা ফেরত দেওয়া হয়। এর পরে বাতিল করলে বা সময়মতো যোগ না দিলে টাকা ফেরত হয় না। কোনো কারণে আমরা সেশন দিতে না পারলে পুরো টাকা ফেরত দেওয়া হয়।
- টাকার রোডম্যাপ ও প্রবাসী রোডম্যাপ: রিপোর্ট খুলে যাওয়ার পর টাকা ফেরত হয় না। তবে কারিগরি সমস্যার কারণে রোডম্যাপ ব্যবহার করতে না পারলে, বা ভুল করে একাধিকবার পেমেন্ট হলে টাকা ফেরত দেওয়া হয়।
- উপহার কোড: ভুল করে একাধিকবার পেমেন্ট হলে, বা কারিগরি সমস্যায় কোড কাজ না করলে টাকা ফেরত দেওয়া হয়।
- ফেরতের টাকা যে নম্বর থেকে পেমেন্ট এসেছিল, সেই নম্বরে ৭ কর্মদিবসের মধ্যে পাঠানো হয়। ফেরতের অনুরোধ জানাতে যোগাযোগ করুন, অর্ডার নম্বরসহ।
ক্যালকুলেটর
সাইটের ক্যালকুলেটরগুলো আনুমানিক হিসাব দেখায়। বাস্তব ফল মূল্যস্ফীতি, মুনাফার হার, কর ও চার্জের কারণে আলাদা হতে পারে।
কনটেন্টের স্বত্ব
এই সাইটের লেখা, ডিজাইন আর আমাদের ভিডিওর স্বত্ব Dihan & Srabon-এর। লিংকসহ শেয়ার করতে পারেন; অনুমতি ছাড়া পুরো বা আংশিক পুনঃপ্রকাশ করা যাবে না।
বাইরের লিংক
সাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। সেসব সাইটের তথ্য বা নীতির দায় আমাদের নয়।
শর্তের পরিবর্তন
প্রয়োজনে এই শর্তাবলি হালনাগাদ হতে পারে। প্রশ্ন থাকলে যোগাযোগ করুন।