টাকার রোডম্যাপ ও প্রবাসী রোডম্যাপ
পেমেন্ট কীভাবে করব?
“৯৯ টাকায় রোডম্যাপ নিন” চাপলে অর্ডারের পাতা খুলবে। দেখানো বিকাশ বা নগদ নম্বরে ৯৯ টাকা সেন্ড মানি করে প্রেরকের নম্বর আর ট্রানজেকশন আইডি লিখুন। সাথে সাথে আপনার ব্যক্তিগত লিংক পাবেন, ইমেইলেও যাবে।
পেমেন্ট নিশ্চিত হতে কত সময় লাগে?
আমরা ট্রানজেকশন আইডি মিলিয়ে দেখি — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যায়। এর মধ্যেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করতে পারেন; নিশ্চিত হলেই রিপোর্ট খুলে যাবে।
বিদেশ থেকে পেমেন্ট করব কীভাবে?
“৫৯০ টাকায় রোডম্যাপ নিন” চাপলে অর্ডারের পাতা খুলবে, সেখানে বিকাশ বা নগদ নম্বর দেখাবে। আপনার নিজের বিকাশ-নগদ না থাকলে দেশে পরিবারের কেউ ওই নম্বরে ৫৯০ টাকা পাঠিয়ে দিন — যে নম্বর থেকে পাঠানো হয়েছে আর ট্রানজেকশন আইডি অর্ডারে লিখলেই হবে। ব্যক্তিগত লিংক যাবে আপনার ইমেইলে।
কোন দেশের প্রবাসীদের জন্য?
সৌদি আরব, আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি ও ইউরোপের অন্য দেশ, জাপান আর দক্ষিণ কোরিয়া — তালিকার বাইরের দেশেও ব্যবহার করা যায়। শ্রমিক, দক্ষ কর্মী, সেবা খাত, পেশাজীবী, ব্যবসায়ী বা শিক্ষার্থী — ভিসার ধরন আর পরিবার কোথায় থাকে, সেটা ধরে হিসাব বদলায়।
কত দিন রিপোর্ট দেখতে পারব?
এক বছর পর্যন্ত একই লিংক থেকে রিপোর্ট আবার দেখতে, PDF ডাউনলোড করতে আর উত্তর বদলে নতুন হিসাব করতে পারবেন। ছয় মাস পরে ইমেইলে মনে করিয়ে দেওয়া হবে — তখন হালনাগাদ করলে নতুন রিপোর্টে প্রথম রিপোর্টের সাথে তুলনা থাকবে। ডাউনলোড করা PDF আপনার ফোনেই থাকবে, ইন্টারনেট ছাড়াও খোলা যাবে।
মাঝপথে থামলে কী হবে?
প্রতিটি ধাপ শেষে উত্তর সংরক্ষিত হয়। পরে আপনার ব্যক্তিগত লিংক খুললে যেখানে থেমেছিলেন সেখান থেকে চালিয়ে যেতে পারবেন।
আমার তথ্য কোথায় যায়?
আপনার উত্তর আমাদের ওয়েবসাইটের নিজস্ব ডেটাবেসে থাকে, শুধু দিহান ও শ্রাবণ দেখতে পারেন। কারো কাছে বিক্রি বা শেয়ার করা হয় না। মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতা থেকে জানান।
সব প্রশ্নের নিখুঁত উত্তর জানা না থাকলে?
আনুমানিক সংখ্যা লিখলেই চলবে। জানা না থাকলে ঘর খালি রাখুন — শুধু বয়স, আয় আর খরচ অবশ্যই লাগবে।
রিপোর্টের নিয়ম আর হার কতটা হালনাগাদ?
প্রণোদনা, ওয়েজ আর্নার বন্ড, ডলার বন্ড, প্রবাস পেনশন আর অন্যান্য নিয়ম সরকারি ও ব্যাংকের উৎস থেকে মিলিয়ে লেখা — নভেম্বর ২০২৬ পর্যন্ত। রিপোর্টের শেষে প্রতিটির উৎস দেওয়া আছে। নিয়ম বদলাতে পারে, তাই বড় সিদ্ধান্তের আগে ব্যাংক বা সংশ্লিষ্ট অফিসে একবার মিলিয়ে নিন।
রোডম্যাপ কি কনসালটেশনের বিকল্প?
না। রোডম্যাপ আপনার সংখ্যা থেকে নিয়ম মেনে হিসাব করে একটা পরিষ্কার দিকনির্দেশনা দেয়। আরও গভীর আলোচনা চাইলে কনসালটেশন নিন — রোডম্যাপের উত্তর আমাদের কাছে থাকায় সেশন আরও কাজে লাগে।
টাকা ফেরত পাওয়া যায়?
পেমেন্ট নিশ্চিত হওয়ার পর কারিগরি সমস্যায় রোডম্যাপ ব্যবহার করতে না পারলে, বা ভুল করে দুবার পেমেন্ট হলে টাকা ফেরত দেওয়া হয়। বিস্তারিত শর্তাবলিতে।
উপহার ও অফিস প্যাকেজ
কোড কখন পাব?
বিকাশ বা নগদের ট্রানজেকশন আইডি মিলিয়ে পেমেন্ট নিশ্চিত হলেই — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে। কোডগুলো ইমেইলে যাবে, অর্ডারের পাতাতেও দেখা যাবে; প্রতিটির সাথে আলাদা লিংক আর হোয়াটসঅ্যাপে পাঠানোর বোতাম।
যাঁকে দিলাম, তাঁকে কি টাকা দিতে হবে?
না। কোড দিলে অর্ডারে মোট ৳০ দেখাবে — শুধু নাম, মোবাইল নম্বর আর ইমেইল দিতে হবে। তারপর সাথে সাথে তাঁর ব্যক্তিগত লিংক।
আমি কি তাঁর রিপোর্ট দেখতে পাব?
না। রিপোর্ট আর ব্যক্তিগত লিংক যায় শুধু যিনি কোড ব্যবহার করবেন তাঁর কাছে। চাইলে তিনি নিজে আপনাকে PDF পাঠাতে পারেন।
কোডের মেয়াদ কত দিন?
পেমেন্ট নিশ্চিত হওয়ার দিন থেকে এক বছর। এর মধ্যে যেকোনো দিন ব্যবহার করা যাবে; ব্যবহারের পর থেকে আবার এক বছর রোডম্যাপ দেখা ও হালনাগাদ করা যাবে। একটি কোড একজনই, একবারই ব্যবহার করতে পারবেন।
কোনটা কার জন্য?
দেশে থাকেন এমন কারো জন্য টাকার রোডম্যাপ (৳৯৯) — চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী বা শিক্ষার্থী। বিদেশে কাজ করেন এমন কারো জন্য প্রবাসী রোডম্যাপ (৳৫৯০) — সেখানে দুই দেশের আয়-খরচ, দেশে টাকা পাঠানো আর দেশে ফেরার হিসাব আলাদা করে করা হয়।
একসাথে অনেকগুলো নিলে?
একটি অর্ডারে ১০টি বা বেশি কোডে ১৫% আর ৫০টি বা বেশি কোডে ২৫% ছাড় চেকআউটে নিজে থেকেই বসে যায়। অফিস বা সংগঠনের জন্য অফিস প্যাকেজ দেখুন।
কনসালটেশন ও ফি
সেশনের ফি কত?
প্রশ্ন-উত্তর সেশন অনলাইনে ৳১,৫০০, সরাসরি ৳২,৫০০। পূর্ণ আর্থিক পরিকল্পনা অনলাইনে ৳৫,০০০, সরাসরি ৳৬,৫০০। তিন মাসের সাথে থাকা অনলাইনে ৳১২,০০০, সরাসরি ৳১৪,০০০। প্রথম ১৫ মিনিটের পরিচিতি কল বিনা মূল্যে।
পেমেন্ট কীভাবে করব?
সেশনের কার্ডে “বুক করুন” চাপলে অর্ডারের পাতা খুলবে। সেখানে দেখানো বিকাশ বা নগদ নম্বরে সেন্ড মানি করে প্রেরকের নম্বর আর ট্রানজেকশন আইডি লিখলেই বুকিং হয়ে যায়। পেমেন্ট মিলিয়ে আমরা ইমেইলে নিশ্চিত করি।
সেশনের সময় কীভাবে ঠিক হয়?
বুকিংয়ের সময় পছন্দের দিন আর সময় জানান। পেমেন্ট মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ফোন করে সময় চূড়ান্ত করি। কোনো কারণে আমরা সেশন দিতে না পারলে পুরো টাকা ফেরত দেওয়া হয়।
সেশন অনলাইনে হয়, নাকি সামনাসামনি?
দুভাবেই হয়। অনলাইনে ভিডিও কল বা ফোনে — দেশ বা প্রবাস, যেখান থেকেই। আর চাইলে ঢাকায় সামনাসামনি বসেও সেশন নিতে পারেন।
আপনারা কি কোনো ব্যাংক বা কোম্পানির পণ্য বিক্রি করেন?
না। আমরা কোনো আর্থিক পণ্য বিক্রি করি না, কারো কাছ থেকে কমিশনও নিই না। কোন ধরনের সঞ্চয় আপনার অবস্থার সাথে মেলে, সেটা বুঝতে সাহায্য করি — সিদ্ধান্ত আপনার।
আমার আর্থিক তথ্য কি গোপন থাকবে?
হ্যাঁ। আপনার দেওয়া তথ্য শুধু আপনার পরিকল্পনা বানাতে ব্যবহার হয়, কারো সাথে শেয়ার করা হয় না। আমরা কখনো আপনার ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিন, OTP বা পাসওয়ার্ড চাই না।
সেশনের আগে কী প্রস্তুত রাখব?
মাসিক আয়, নিয়মিত খরচ, ঋণ (যদি থাকে) আর বর্তমান সঞ্চয়ের একটা মোটামুটি হিসাব। একদম নিখুঁত না হলেও চলবে — বাকিটা আলোচনায় গুছিয়ে নেব।
সময় বদলাতে হলে কী করব?
সেশনের অন্তত ২৪ ঘণ্টা আগে জানালে বিনা খরচে নতুন সময় ঠিক করে দেব।
আয় কম হলেও কি কনসালটেশন কাজে আসবে?
হ্যাঁ, বরং তখনই বেশি কাজে আসে। আয় যত সীমিত, প্রতিটি টাকার পরিকল্পনা তত জরুরি।
ফ্রি টুল
ফ্রি টুলগুলোতে দেওয়া তথ্য কি কোথাও জমা হয়?
না। সব হিসাব আপনার ব্রাউজারেই হয়; আপনার দেওয়া সংখ্যা বা উত্তর আমাদের কাছে আসে না।
টুলের হিসাব কতটা নির্ভরযোগ্য?
হিসাবের পদ্ধতি প্রচলিত নিয়ম মেনে করা, তবে ফল নির্ভর করে আপনার দেওয়া সংখ্যা আর অনুমানের ওপর। সঞ্চয়পত্রের হার, কর ও শুল্কের নিয়ম সময়ের সাথে বদলায় — বড় সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাচাই করে নিন।
আর্থিক স্বাস্থ্য যাচাইয়ের স্কোর কীভাবে হিসাব হয়?
আটটা প্রশ্নের প্রতিটি উত্তরে কিছু নম্বর আছে। সঞ্চয়, সুরক্ষা, ঋণ আর পরিকল্পনা — এই চার ভাগ মিলিয়ে ১০০-তে স্কোর। এটা একটা দিকনির্দেশনা, পেশাদার মূল্যায়ন নয়।
স্পন্সরশিপ
কোন ধরনের ব্র্যান্ডের সাথে কাজ করেন?
যেসব পণ্য বা সেবা মানুষের আর্থিক জীবনে সত্যিকারের কাজে আসে — যেমন ব্যাংকিং, ফিনটেক, শিক্ষা বা সচেতনতামূলক উদ্যোগ। জুয়া, বেটিং, এমএলএম বা ‘নিশ্চিত লাভ’-এর স্কিমের প্রচার আমরা করি না।
স্পন্সর করা অংশ কি আলাদা করে বোঝানো হয়?
হ্যাঁ। স্পন্সর করা অংশ ভিডিওতে আর বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ থাকে।
রেট কত?
ফরম্যাট, দৈর্ঘ্য আর প্রকাশের সময়ের ওপর নির্ভর করে। প্রস্তাব পাঠালে মিডিয়া কিটের সাথে রেট জানিয়ে দিই।
প্রকাশের আগে কি আমরা দেখতে পারব?
তথ্যে ভুল এড়াতে স্পন্সর করা অংশটা প্রকাশের আগে আপনাকে দেখানো হয়। তবে উপস্থাপনা আর মতামত আমাদের নিজস্ব — দর্শককে বিভ্রান্ত করতে পারে এমন কোনো দাবি যোগ করা হয় না।
মিডিয়া কিট কীভাবে পাব?
স্পন্সরশিপ পাতার ফর্মে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে অনুরোধ পাঠান — চ্যানেলের সাম্প্রতিক পরিসংখ্যানসহ মিডিয়া কিট পাঠিয়ে দেব।
ভিডিও ও চ্যানেল
নতুন ভিডিও কখন আসে?
নতুন ভিডিও এলে এই সাইটের ভিডিও পাতায় নিজে থেকেই দেখা যায়। সবার আগে খবর পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল আইকন চালু রাখুন।
কোনো বিষয়ে ভিডিও বানানোর অনুরোধ করা যায়?
অবশ্যই। যোগাযোগ পাতার ফর্মে ‘ভিডিওর বিষয় প্রস্তাব’ বেছে নিয়ে আপনার প্রশ্নটা লিখুন। আপনার প্রশ্নটাই হতে পারে আমাদের পরের ভিডিওর বিষয়।
ভিডিওতে বলা কোনো তথ্য ভুল মনে হলে কী করব?
আমাদের জানান — কোন ভিডিও, কত মিনিটে, আর আপনার সূত্র কী। ভুল হলে সংশোধন করে ভিডিওর কমেন্টে পিন করে দেব।
ভিডিওগুলো কি বিনিয়োগের পরামর্শ?
না। ভিডিওগুলো শিক্ষামূলক — বিষয়টা বোঝানোর জন্য। নির্দিষ্ট কোনো শেয়ার, ফান্ড বা স্কিম কেনা-বেচার সুপারিশ আমরা করি না। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অবস্থা বিবেচনা করুন।
এই খোঁজে কোনো প্রশ্ন পাওয়া যায়নি। অন্য শব্দে খুঁজুন, অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনার প্রশ্নটা এখানে নেই?
আমাদের সাথে যোগাযোগ করুন। উত্তর দেব, আর প্রশ্নটা কাজের হলে এই পাতায় যোগ করে দেব।