প্রবাসী রোডম্যাপ

বিদেশে আয়, দেশে সংসার — দুই দেশের টাকার পুরো পরিকল্পনা। কত পাঠাবেন, দেশে কোথায় কত যাবে, নিজের নামে কী জমবে, আর কোন বছরে নিশ্চিন্তে দেশে ফিরতে পারবেন।

বিকাশ বা নগদে পেমেন্ট — দেশ থেকে পরিবারের কেউ করে দিলেও চলবে

একবার পেমেন্ট

৳৫৯০

  • ১৪টি ধাপে প্রশ্ন, প্রায় ৫০ মিনিট
  • ১৯ অধ্যায় আর ৪ পরিশিষ্টের ব্যক্তিগত রিপোর্ট
  • ফোনে রাখার মতো সাজানো PDF
  • ছয় মাস পরে হালনাগাদের রিমাইন্ডার, আগের সাথে তুলনাসহ
  • এক বছর পর্যন্ত আবার দেখা ও হালনাগাদ

নমুনা থেকে

মাসে লাখ টাকার বেশি আয়, নিজের নামে জমা শূন্য

নমুনা রিপোর্টের জসিম উদ্দিন (কাল্পনিক): টাকা কোথায় যাচ্ছিল, আর রোডম্যাপ মেনে চললে একই আয়ে কী বদলায়।

এখনমাসের আয় ৳১,০২,৬১০

  • দুই দেশের খরচ ও কিস্তি৳৮৬,৩৬২
  • অন্যের নামে জমা৳৫,০০০
  • কোথায় যায়, হিসাব নেই৳১১,২৪৮

রোডম্যাপ মেনেএকই আয়, সাথে ২.৫% প্রণোদনা ৳১,৬৩৯

  • দুই দেশের খরচ ও কিস্তি৳৮৬,৩৬২
  • বেশি সুদের ঋণে বাড়তি শোধ৳৩,২০০
  • নিজের নামে জমা৳১৪,৬৮৭
সংসারের বাজেট আর কিস্তি দুই সারিতেই এক। হিসাবের বাইরের টাকা আর প্রণোদনা যায় নিজের নামের সঞ্চয়ে আর বেশি সুদের ঋণে।

রিপোর্টে যা থাকে

প্রবাসের প্রতিটি টাকার প্রশ্নের উত্তর, এক জায়গায়

আপনার উত্তর থেকে প্রতিটি হিসাব আলাদা করে করা হয়, তারপর সাজানো হয় কাজের ক্রমে — কী করবেন, কবে, কত টাকায়। সব সংখ্যা টাকায়, সহজ বাংলায়।

  • দুই দেশের টাকার পুরো ছবিবিদেশের আয় থেকে দেশের সংসার পর্যন্ত — কোথায় কত যায়, আর মাসে কতটা হিসাবের বাইরে চলে যায়।
  • কত পাঠাবেন, দেশে কীভাবে ভাগ হবেসংসার, কিস্তি আর নিজের নামের সঞ্চয় — টাকা পৌঁছানোর দিনই কোন হিসাবে কত যাবে।
  • বৈধ পথ ও ২.৫% প্রণোদনাহুন্ডির ঝুঁকি, বছরে কত প্রণোদনা পাচ্ছেন বা হারাচ্ছেন, আর খরচ কম রেখে পাঠানোর নিয়ম।
  • দুই স্তরের জরুরি তহবিলচাকরি বা ভিসা হঠাৎ গেলে বিদেশে টিকে থাকা আর ফেরার টিকিট, সাথে দেশের সংসারের কয়েক মাস।
  • ঋণমুক্তিবিদেশে যাওয়ার ঋণ, এনজিও বা আত্মীয়ের ধার — কোনটা আগে, কোন মাসে শেষ, কত সুদ বাঁচবে।
  • নিজের নামে সম্পদসম্পদের কত ভাগ আপনার নিজের নামে, জমি কেনার আগে যাচাই, আমমোক্তারনামা আর নমিনি।
  • বিনিয়োগ ও লক্ষ্যওয়েজ আর্নার বন্ড, ডলার বন্ড, NFCD আর প্রবাস পেনশন; বাড়ি, পড়াশোনা বা হজের মতো প্রতিটি লক্ষ্যে মাসে কত, কোথায়।
  • দেশে ফেরার পরিকল্পনাফেরার দিন হাতে কত লাগবে, কোন বছরে ফেরা সত্যিই নিশ্চিন্ত, আর কী বদলালে কত আগে।
  • কর, যাকাত ও ১২ মাসের ক্যালেন্ডারবিদেশের আয়ে দেশে কর লাগে কি না, যাকাতের আনুমানিক হিসাব, আর রমজান-ঈদ ধরে কোন মাসে কী করবেন।
  • বিপদে পরিবার যা করবেপ্রতারণা চেনার উপায়, পরিবারের তথ্য-তালিকা, আর আপনার কিছু হলে কোথায় কী সাহায্য মেলে।

পুরো নমুনা রিপোর্ট দেখুন

নমুনা রিপোর্ট

কেনার আগে পুরো রিপোর্টটা দেখে নিন

জসিম উদ্দিনের পরিবারের কাল্পনিক তথ্য দিয়ে তৈরি একটা সম্পূর্ণ প্রবাসী রোডম্যাপ — ১৯টি অধ্যায় আর ৪টি পরিশিষ্ট, প্রতিটি হিসাবসহ। নমুনার PDF-ও ডাউনলোড করে দেখতে পারেন। আপনারটাও ঠিক এভাবে তৈরি হবে, আপনার নিজের সংখ্যা দিয়ে।

যেভাবে কাজ করে

তিন ধাপে আপনার প্রবাসী রোডম্যাপ

১

৫৯০ টাকা পেমেন্ট করুন

বিকাশ বা নগদে পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন — দেশে পরিবারের কেউ পাঠালেও চলবে। সাথে সাথে আপনার ব্যক্তিগত লিংক পাবেন।

২

প্রশ্নের উত্তর দিন

বেতন যে মুদ্রায় পান, সেই মুদ্রাতেই লিখুন। আয়, দুই দেশের খরচ, সম্পদ, ঋণ, সুরক্ষা, লক্ষ্য আর দেশে ফেরা — ১৪টি ধাপ, প্রায় ৫০ মিনিট।

৩

রোডম্যাপ হাতে নিন

উত্তর শেষ হলেই পূর্ণ রিপোর্ট আর ফোনে রাখার PDF। ছয় মাস পরে হালনাগাদ করলে দেখবেন কোথায় এগোলেন।

পরিবারের জন্য

দেশ থেকেও কেনা যায়

পেমেন্ট করবেন পরিবারের কেউ

অর্ডার আপনি করুন, বিকাশ বা নগদে টাকা পাঠাবেন দেশে পরিবারের কেউ — অর্ডারে শুধু তাঁর নম্বর আর ট্রানজেকশন আইডি লিখুন। লিংক যাবে আপনার ইমেইলে।

উপহার দিন

বিদেশে থাকা ভাই, স্বামী বা সন্তানকে দিতে চান? উপহার কিনে কোডটা হোয়াটসঅ্যাপে পাঠান — তিনি নিজের উত্তর দিয়ে নিজের রোডম্যাপ বানাবেন।

উপহার কিনুন

কোনটা আপনার জন্য

নিজে শুরু করুন, দরকার হলে আমরা আছি

প্রবাসী রোডম্যাপ

৳৫৯০

  • নিজের সময়ে, অনলাইনে, প্রায় ৫০ মিনিট
  • সব হিসাব সাথে সাথে — ১৯ অধ্যায়ের রিপোর্ট আর PDF
  • ছয় মাস পরে অগ্রগতির তুলনা, এক বছর পর্যন্ত হালনাগাদ
৫৯০ টাকায় শুরু করুন

পূর্ণ আর্থিক পরিকল্পনা (কনসালটেশন)

৳৫,০০০ থেকে

  • দিহান ও শ্রাবণের সাথে দুটি অনলাইন সেশন
  • সময় ঠিক হবে আপনার দেশের সুবিধামতো
  • লিখিত পরিকল্পনা ও করণীয় তালিকা
সেশনগুলো দেখুন

দেশে থাকেন? আপনার জন্য টাকার রোডম্যাপ — ৳৯৯।

প্রশ্ন-উত্তর

প্রবাসী রোডম্যাপ নিয়ে প্রশ্ন

লিংক হারিয়ে ফেলেছেন? অর্ডারে দেওয়া ইমেইল লিখুন, লিংকটি আবার পাঠিয়ে দেব।

বিদেশ থেকে পেমেন্ট করব কীভাবে?

“৫৯০ টাকায় রোডম্যাপ নিন” চাপলে অর্ডারের পাতা খুলবে, সেখানে বিকাশ বা নগদ নম্বর দেখাবে। আপনার নিজের বিকাশ-নগদ না থাকলে দেশে পরিবারের কেউ ওই নম্বরে ৫৯০ টাকা পাঠিয়ে দিন — যে নম্বর থেকে পাঠানো হয়েছে আর ট্রানজেকশন আইডি অর্ডারে লিখলেই হবে। ব্যক্তিগত লিংক যাবে আপনার ইমেইলে।

কোন দেশের প্রবাসীদের জন্য?

সৌদি আরব, আমিরাত, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি ও ইউরোপের অন্য দেশ, জাপান আর দক্ষিণ কোরিয়া — তালিকার বাইরের দেশেও ব্যবহার করা যায়। শ্রমিক, দক্ষ কর্মী, সেবা খাত, পেশাজীবী, ব্যবসায়ী বা শিক্ষার্থী — ভিসার ধরন আর পরিবার কোথায় থাকে, সেটা ধরে হিসাব বদলায়।

বিদেশি মুদ্রায় লিখব, না টাকায়?

যে মুদ্রায় বেতন পান সেই মুদ্রাতেই লিখুন — রিয়াল, দিরহাম, দিনার, রিঙ্গিত, পাউন্ড, ইউরো, ডলার, ইয়েন বা উয়ন। সাথে দিন যে রেটে দেশে টাকা পাঠান; রিপোর্ট সব হিসাব টাকায় করবে। চাইলে টাকায় হিসাব করেও লিখতে পারেন।

রিপোর্টের নিয়ম আর হার কতটা হালনাগাদ?

প্রণোদনা, ওয়েজ আর্নার বন্ড, ডলার বন্ড, প্রবাস পেনশন আর অন্যান্য নিয়ম সরকারি ও ব্যাংকের উৎস থেকে মিলিয়ে লেখা — নভেম্বর ২০২৬ পর্যন্ত। রিপোর্টের শেষে প্রতিটির উৎস দেওয়া আছে। নিয়ম বদলাতে পারে, তাই বড় সিদ্ধান্তের আগে ব্যাংক বা সংশ্লিষ্ট অফিসে একবার মিলিয়ে নিন।

দেশে ফেরার হিসাব কীভাবে হয়?

ফেরার পর সংসার খরচ, আপনার আয়, ব্যবসার মূলধন আর মূল্যস্ফীতি ধরে হিসাব হয় — ফেরার দিন হাতে কত থাকলে ৮০ বছর বয়স পর্যন্ত সংসার চলবে। তারপর দেখানো হয় এখনকার পথে আর পরিকল্পনা মেনে কোন বছরে সেটা সম্ভব, আর কী বদলালে কত আগে।

কত দিন রিপোর্ট দেখতে পারব?

এক বছর পর্যন্ত একই লিংক থেকে রিপোর্ট আবার দেখতে, PDF ডাউনলোড করতে আর উত্তর বদলে নতুন হিসাব করতে পারবেন। ছয় মাস পরে ইমেইলে মনে করিয়ে দেওয়া হবে — তখন হালনাগাদ করলে নতুন রিপোর্টে প্রথম রিপোর্টের সাথে তুলনা থাকবে।

মাঝপথে থামলে কী হবে?

প্রতিটি ধাপ শেষে উত্তর সংরক্ষিত হয়। পরে আপনার ব্যক্তিগত লিংক খুললে যেখানে থেমেছিলেন সেখান থেকে চালিয়ে যেতে পারবেন — ফোন বা কম্পিউটার, যেকোনোটা থেকে।

আমার তথ্য কোথায় যায়?

আপনার উত্তর আমাদের ওয়েবসাইটের নিজস্ব ডেটাবেসে থাকে, শুধু দিহান ও শ্রাবণ দেখতে পারেন। কারো কাছে বিক্রি বা শেয়ার করা হয় না। মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতা থেকে জানান।

রোডম্যাপ কি কনসালটেশনের বিকল্প?

না। রোডম্যাপ আপনার সংখ্যা থেকে নিয়ম মেনে হিসাব করে একটা পরিষ্কার দিকনির্দেশনা দেয়। আরও গভীর আলোচনা চাইলে কনসালটেশন নিন — প্রবাস থেকেও একই ফি, সময় ঠিক হবে আপনার দেশের সুবিধামতো।

টাকা ফেরত পাওয়া যায়?

পেমেন্ট নিশ্চিত হওয়ার পর কারিগরি সমস্যায় রোডম্যাপ ব্যবহার করতে না পারলে, বা ভুল করে দুবার পেমেন্ট হলে টাকা ফেরত দেওয়া হয়। বিস্তারিত শর্তাবলিতে।

আজই আপনার প্রবাসী রোডম্যাপ বানান

প্রায় ৫০ মিনিট সময় দিন — ৫৯০ টাকায় পাবেন দুই দেশের টাকার পুরো পরিকল্পনা।

৫৯০ টাকায় রোডম্যাপ নিন