টাকার রোডম্যাপ

৪৫ মিনিটের প্রশ্নোত্তরে তৈরি হবে আপনার পুরো আর্থিক পরিকল্পনা — কোথায় কত রাখবেন, কোন ঋণ আগে শোধ করবেন, প্রতিটি লক্ষ্যে মাসে কত জমাবেন।

বিকাশ বা নগদে পেমেন্ট · এক বছর পর্যন্ত আবার দেখা যাবে

একবার পেমেন্ট

৳৯৯

  • ১২টি ধাপে প্রশ্ন, প্রায় ৪৫ মিনিট
  • ১৬ অধ্যায়ের ব্যক্তিগত রিপোর্ট
  • ফোনে রাখার মতো সাজানো PDF
  • এক বছর পর্যন্ত আবার দেখা ও হালনাগাদ

রিপোর্টে যা থাকে

শুধু স্কোর নয় — কী করবেন, কবে, কত টাকায়

আপনার উত্তর থেকে প্রতিটি হিসাব আলাদা করে করা হয়, তারপর সাজানো হয় কাজের ক্রমে। সব সংখ্যা টাকায়, সহজ বাংলায়।

  • এক নজরে অবস্থা১০০-তে স্কোর, কোন দিকে কেন কত, আর আপনার সংখ্যা বনাম মাপকাঠি।
  • মাসের টাকা ও বাজেটবেতনের দিন কোন হিসাবে কত যাবে, আর খাতওয়ারি বাজেট — এখন বনাম কত হওয়া উচিত।
  • জরুরি তহবিলকত লাগবে, কোন মাসে কত জমবে, টাকাটা কোথায় রাখবেন।
  • ঋণমুক্তিকোন ঋণ আগে, কোনটা কোন মাসে শেষ, বছরওয়ারি বাকি টাকা, কত সুদ বাঁচবে।
  • সুরক্ষা ও ঝুঁকি পরীক্ষাজীবন ও স্বাস্থ্য বিমা কত দরকার, আর চারটি বিপদে পরিবার কতটা টিকবে।
  • লক্ষ্য ও অবসরপ্রতিটি লক্ষ্যের বছরওয়ারি মাইলফলক; ৫৫, ৬০ বা ৬৫-তে অবসর নিলে মাসে কত।
  • কর, যাকাত ও বিনিয়োগনতুন করহারে আনুমানিক আয়কর, আনুমানিক যাকাত, টাকায় ভাগ করা বিনিয়োগ।
  • করণীয় ও ক্যালেন্ডারপ্রতিটি কাজের ধাপসহ ৯০ দিনের করণীয়, ঈদ আর রিটার্নের মাস ধরে ১২ মাসের ক্যালেন্ডার।

পুরো নমুনা রিপোর্ট দেখুন

নমুনা রিপোর্ট

কেনার আগে পুরো রিপোর্টটা দেখে নিন

রহিম উদ্দিনের পরিবারের কাল্পনিক তথ্য দিয়ে তৈরি একটা সম্পূর্ণ রোডম্যাপ — ১৬টি অধ্যায়, প্রতিটি হিসাবসহ। নমুনার PDF-ও ডাউনলোড করে দেখতে পারেন। আপনারটাও ঠিক এভাবে তৈরি হবে, আপনার নিজের সংখ্যা দিয়ে।

যেভাবে কাজ করে

তিন ধাপে আপনার রোডম্যাপ

১

৯৯ টাকা পেমেন্ট করুন

বিকাশ বা নগদে সেন্ড মানি করে ট্রানজেকশন আইডি দিন। সাথে সাথে আপনার ব্যক্তিগত লিংক পাবেন।

২

প্রশ্নের উত্তর দিন

পরিবার, আয়, খরচ, সম্পদ, ঋণ, বিমা, কর, লক্ষ্য আর অবসর — ১২টি সহজ ধাপে, প্রায় ৪৫ মিনিট।

৩

রোডম্যাপ হাতে নিন

উত্তর শেষ হলেই সাথে সাথে পূর্ণ রিপোর্ট, সাথে ফোনে রাখার PDF। এক বছর পর্যন্ত আবার দেখুন ও হালনাগাদ করুন।

কাউকে উপহার দিতে চান?রোডম্যাপ কিনে কোডটা হোয়াটসঅ্যাপে পাঠান — তিনি নিজের উত্তর দিয়ে নিজের রোডম্যাপ বানাবেন। অফিসের কর্মীদের জন্য ১০টি বা বেশি কোডে ১৫% ছাড়।
উপহার দিন

কোনটা আপনার জন্য

নিজে শুরু করুন, দরকার হলে আমরা আছি

টাকার রোডম্যাপ

৳৯৯

  • নিজের সময়ে, অনলাইনে, প্রায় ৪৫ মিনিট
  • সব হিসাব সাথে সাথে, ১৬ অধ্যায়ের রিপোর্ট আর PDF
  • এক বছর পর্যন্ত হালনাগাদ করা যায়
৯৯ টাকায় শুরু করুন

পূর্ণ আর্থিক পরিকল্পনা (কনসালটেশন)

৳৫,০০০ থেকে

  • দিহান ও শ্রাবণের সাথে দুটি সেশন
  • আপনার প্রশ্ন ধরে খোলামেলা আলোচনা
  • লিখিত পরিকল্পনা ও করণীয় তালিকা
সেশনগুলো দেখুন

প্রবাসে থাকেন? আপনার জন্য প্রবাসী রোডম্যাপ — দুই দেশের টাকার হিসাব আর দেশে ফেরার পরিকল্পনা, ৳৫৯০।

প্রশ্ন-উত্তর

টাকার রোডম্যাপ নিয়ে প্রশ্ন

লিংক হারিয়ে ফেলেছেন? অর্ডারে দেওয়া ইমেইল লিখুন, লিংকটি আবার পাঠিয়ে দেব।

পেমেন্ট কীভাবে করব?

“৯৯ টাকায় রোডম্যাপ নিন” চাপলে অর্ডারের পাতা খুলবে। দেখানো বিকাশ বা নগদ নম্বরে ৯৯ টাকা সেন্ড মানি করে প্রেরকের নম্বর আর ট্রানজেকশন আইডি লিখুন। সাথে সাথে আপনার ব্যক্তিগত লিংক পাবেন, ইমেইলেও যাবে।

পেমেন্ট নিশ্চিত হতে কত সময় লাগে?

আমরা ট্রানজেকশন আইডি মিলিয়ে দেখি — সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে হয়ে যায়। এর মধ্যেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করতে পারেন; নিশ্চিত হলেই রিপোর্ট খুলে যাবে।

কত দিন রিপোর্ট দেখতে পারব?

এক বছর পর্যন্ত একই লিংক থেকে রিপোর্ট আবার দেখতে, PDF ডাউনলোড করতে আর উত্তর বদলে নতুন হিসাব করতে পারবেন। ছয় মাস পরে ইমেইলে মনে করিয়ে দেওয়া হবে — তখন হালনাগাদ করলে নতুন রিপোর্টে প্রথম রিপোর্টের সাথে তুলনা থাকবে। ডাউনলোড করা PDF আপনার ফোনেই থাকবে, ইন্টারনেট ছাড়াও খোলা যাবে।

মাঝপথে থামলে কী হবে?

প্রতিটি ধাপ শেষে উত্তর সংরক্ষিত হয়। পরে আপনার ব্যক্তিগত লিংক খুললে যেখানে থেমেছিলেন সেখান থেকে চালিয়ে যেতে পারবেন।

আমার তথ্য কোথায় যায়?

আপনার উত্তর আমাদের ওয়েবসাইটের নিজস্ব ডেটাবেসে থাকে, শুধু দিহান ও শ্রাবণ দেখতে পারেন। কারো কাছে বিক্রি বা শেয়ার করা হয় না। মুছে ফেলতে চাইলে যোগাযোগ পাতা থেকে জানান।

সব প্রশ্নের নিখুঁত উত্তর জানা না থাকলে?

আনুমানিক সংখ্যা লিখলেই চলবে। জানা না থাকলে ঘর খালি রাখুন — শুধু বয়স, আয় আর খরচ অবশ্যই লাগবে।

রোডম্যাপ কি কনসালটেশনের বিকল্প?

না। রোডম্যাপ আপনার সংখ্যা থেকে নিয়ম মেনে হিসাব করে একটা পরিষ্কার দিকনির্দেশনা দেয়। আরও গভীর আলোচনা চাইলে কনসালটেশন নিন — রোডম্যাপের উত্তর আমাদের কাছে থাকায় সেশন আরও কাজে লাগে।

টাকা ফেরত পাওয়া যায়?

পেমেন্ট নিশ্চিত হওয়ার পর কারিগরি সমস্যায় রোডম্যাপ ব্যবহার করতে না পারলে, বা ভুল করে দুবার পেমেন্ট হলে টাকা ফেরত দেওয়া হয়। বিস্তারিত শর্তাবলিতে।

আজই আপনার টাকার রোডম্যাপ বানান

৪৫ মিনিট সময় দিন — ৯৯ টাকায় পাবেন পুরো বছরের টাকার পরিকল্পনা।

৯৯ টাকায় রোডম্যাপ নিন